সুপ্রিয় ও সম্মানিত এলাম্নাইবৃন্দ, শুভেচ্ছা নিন।
নির্বাচন প্রক্রিয়া শেষে এগ্রোটেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সফলভাবে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। নবগঠিত এই কমিটিতে মোট ৫০ (পঞ্চাশ) জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
পুরো নির্বাচন প্রক্রিয়ায় ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও তাৎপর্যপূর্ণ। আমাদের প্রথম ব্যাচ AT-’96 থেকে শুরু করে সর্বশেষ AT-’21 পর্যন্ত অ্যালামনাইদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। এই ব্যাপক অংশগ্রহণ আমাদের অ্যালামনাই পরিবারের ঐক্য, সম্প্রীতি ও সম্পৃক্ততার সুস্পষ্ট প্রতিফলন।
অনলাইন ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনটি সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার সঙ্গে পরিচালিত হয়েছে। প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফোন ও ইমেইল-ভিত্তিক OTP যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সুসংগঠিত, সুশৃঙ্খল এবং দায়বদ্ধতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
ছবিতে এগ্রোটেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটির পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হয়েছে।

Agrotechnology Alumni Association Together We