Mission & Vission
- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন- এ অধ্যয়নকারী গ্রাজুয়েটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতামূলক মনোভাব প্রতিষ্ঠা করা এবং তা বজায় রাখা।
- এসোসিয়েশনের সদস্যগণদের পেশাগত প্রয়োজনে এবং সুবিধা-অসুবিধায় সংশ্লিষ্ট বিভাগীয় শাখা/কমিটির সাথে সহজতর যোগাযোগে সহায়তা করা।
- সদস্যগণের জন্য প্রযুক্তিগত জ্ঞান ও তথ্য অর্জনের সুযোগ সৃষ্টি করা এবং পারস্পরিক জ্ঞান ও তথ্য বিনিময়ে সহায়তা করা।
- এসোসিয়েশনের সদস্যগণদের পেশাগত মান উন্নয়নে সহায়তা করা।
- বিভিন্ন জনকল্যাণ এবং সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করা।
- জাতীয় কোন দুর্যোগে কিংবা জনজীবনে হঠাৎ সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে সহায়তামূলক কর্মসূচি নিয়ে এগিয়ে আসা।