গুরুত্বপূর্ণ পয়েন্টস
- জানুয়ারি, ২০২৩ থেকে স্কলারশিপ প্রদান শুরু হবে।
- প্রতি মাসের শেষে ঐ মাসের স্কলারশিপ দেওয়া হবে। [যেমনঃ জানুয়ারি মাসের স্কলারশিপ ফেব্রুয়ারির প্রথম পাঁচ কর্মদিবসের মধ্যে দেওয়া হবে]
- স্কলারশিপ চেকের মাধ্যমে (account payee/ cross cheque)/ মোবাইল ব্যাংকিং-এ/ নগদ (cash) দেওয়া হবে।
- প্রতি মাসে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ‘হেড’ অথবা এগ্রোটেকনোলজি এলাম্নাই এসোসিয়েশন মনোনীত ব্যক্তির কাছ থেকে সশরীরে হাজির হয়ে নির্ধারিত রেজিস্টারে স্বাক্ষর প্রদান করে স্কলারশিপ গ্রহণ করবে। [মোবাইল ব্যাংকিং-এ স্কলারশিপ গ্রহণ করলেও স্বাক্ষর প্রদানের কাজটি করতে হবে]
- স্কলারশিপের পরিমাণ হবে প্রতি শিক্ষার্থী প্রতি মাসে ২,০০০ (দুই হাজার) টাকা মাত্র।
- স্কলারশিপের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।
- একজন শিক্ষার্থী এক মেয়াদের বেশি স্কলারশিপ পাবে না।
- স্নাতক (সম্মান) কোর্সের প্রতি বর্ষ থেকে একজন করে স্কলারশিপ পাবে। এখানে শিক্ষার্থী নম্বর (student id.) বিবেচনায় না নিয়ে সে কোন বর্ষে পড়ছে সেটা প্রাধান্য দিতে হবে।
- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের হেড কর্তৃক গঠিত কমিটির সুপারিশে স্কলারশিপের মনোনয়ন দেওয়া হবে।
- স্কলারশিপ প্রদান অথবা বাতিল সংক্রান্ত বিষয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের একাডেমিক কমিটির সুপারিশে ও এগ্রোটেকনোলজি এলাম্নাই এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির অনুমোদনে গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
Agrotechnology Alumni Association Together We