AAA নির্বাচন ২০২৬ ভোটার রেজিস্ট্রেশন ও নির্বাচন সময়সূচি

ভোটার রেজিস্ট্রেশন
📅 ১ জানুয়ারি, সকাল ৮:০০টা – ১৭ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৯টা

  • ভোটার রেজিস্ট্রেশনের সময় ওয়েবসাইটে আপনার ইমেইল ঠিকানা ও প্রয়োজন অনুযায়ী মোবাইল নম্বর দিতে হবে।
  • অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য ভেরিফিকেশন ও OTP ব্যবহার করা হবে।

ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

বাংলাদেশে বসবাসরত অ্যালামনাই:
ইমেইল ভেরিফিকেশন এবং মোবাইল নম্বরে OTP যাবে
🔗 https://aaaku.org/
🎥 প্রক্রিয়াটি সহজ ও ব্যবহারবান্ধব।
ভিডিও টিউটোরিয়াল দেখুন 👉 https://www.youtube.com/watch?v=zmD759GF618
বিদেশে বসবাসরত অ্যালামনাই:
শুধুমাত্র ইমেইল ভেরিফিকেশন প্রযোজ্য
🔗 https://aaaku.rf.gd/

খসড়া ভোটার তালিকা প্রকাশ ও যাচাই-বাছাই
📅 ১৯ জানুয়ারি – ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশন এই সময়ে ভোটার রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করবে। যাচাইয়ের বিষয়গুলো:
  • প্রক্সি বা অন্যের হয়ে রেজিস্ট্রেশনের চেষ্টা
  • মিথ্যা তথ্য দেওয়া, তথ্য বিকৃতি বা টেম্পারিং
  • ব্যাচভিত্তিক বা ব্যক্তিগতভাবে কারো প্রতি অযাচিত প্রভাব খাটানোর চেষ্টা
আমাদের লক্ষ্য:
  • প্রত্যেক অ্যালামনাই নিজের রেজিস্ট্রেশন নিজে করবেন
  • কেউ অন্যের হয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করলে তা স্ক্রিনিংয়ের মাধ্যমে শনাক্ত করা হবে।
  • প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাচের কাছে বিষয়টি খোলাভাবে জানানো হবে এবং কোনো ত্রুটি থাকলে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ করা হবে।
  • যদি কোনো বিরোধ বা অভিযোগ সৃষ্টি হয়, তাহলে প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
📅 ২২ জানুয়ারি ২০২৬
ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ভোটারদের নাম ও রোল নম্বর অফিসিয়াল AAA ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করা হবে।
👉 উল্লেখ্য, ইমেইল বা ফোন নম্বরসহ কোনো ব্যক্তিগত যোগাযোগের তথ্য প্রকাশ করা হবে না।

প্রার্থীদের প্রচার শেষ সময়
⏰ ২৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৯টা
এর পর থেকে কোনো ধরনের প্রচার বা প্রচারণা না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ভোটগ্রহণ
📅 ৩০ জানুয়ারি, সন্ধ্যা ৬:০০টা – ৩১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত
⏰ মোট সময় ২৪ ঘণ্টা

ফলাফল ঘোষণা
📅 ১ ফেব্রুয়ারি ২০২৬
⏰ রাত ৯:০০টা

সশ্রদ্ধে এবং কোনো প্রশ্নের জন্য,
Matiul, AT98 (Phone: 01717015074)
Amar, AT99 (Phone: 01718732843)
Titu, AT09 (WhatsApp: +17092169707)

Check Also

New AAA Executive Committee 2026-28

সুপ্রিয় ও সম্মানিত এলাম্নাইবৃন্দ, শুভেচ্ছা নিন। নির্বাচন প্রক্রিয়া শেষে এগ্রোটেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য …