Activities
- এসোসিশেন সদস্যগণের মধ্যে পারস্পরিক মত বিনিময় এবং অন্তরঙ্গ পরিবেশ সৃষ্টির ক্ষেত্র তৈরী করবে।
- সদস্যগণের একক/যৌথ ন্যায়সংগত সুবিধাদি ও অধিকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে সমধর্মী বিভিন্ন এসোসিয়েশন, প্রতিষ্ঠান, সমিতি, সংস্থা বা ব্যক্তির সাথে যৌথভাবে কাজ করবে।
- সদস্যগণের এক/একাধিক সহযোগে পরিচালিত পেশাভিত্তিক উদ্যোগ/কর্মসূচিতে অংশগ্রহণ/ সহযোগিতা প্রদান।
- এসোসিয়েশন এককভাবে অথবা অন্যান্য এসোসিয়েশন/সংস্থার সাথে যৌথভাবে জাতীয় দুর্যোগ প্রতিরোধ, জনবিপর্যয় রোধ, জনকল্যাণ ও সেবামূলক কাজে অংশগ্রহণ করবে।
- এসোসিয়েশনের কর্মকান্ড ও সদস্যগণের সৃজনশীল মতামত প্রকাশের জন্য পত্রিকা/বুলেটিন প্রকাশ করবে।
- এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনার নিমিত্তে আর্থিক সক্ষমতা অর্জনের জন্য এসোসিয়েশনের সদস্যগণের নিকট থেকে কিংবা সমধর্মী এসোসিয়েশন/সমিতি/সংস্থা/ব্যক্তির নিকট থেকে চাঁদা/অনুদান গ্রহণপূর্বক তহবিল গঠন করবে।