সুপ্রিয় এলাম্নাইবৃন্দ,
আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা।
সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুন্দর অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারায় আমরা আনন্দিত। এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমাদের নির্বাচন কমিশনের সকল সদস্য তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপরও মানবিক সীমাবদ্ধতার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
এই ফলাফলের পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ একান্ন সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন উৎসবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
এখানে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হলো।

Agrotechnology Alumni Association Together We